পূজামণ্ডপের পাশ থেকে কোরআনসহ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯:০১

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে।

প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।

খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই যুবককে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম