কেন্দ্র থেকে বের হওয়ার পর এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২০:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২০:০৭

সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মাহমুদুল হাসান নাঈম (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেনের ছেলে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এক স্কুলছাত্রী এসএসসি পরীক্ষার্থী দিতে বাদাঘাট সরকারি কলেজ কেন্দ্রে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মাহমুদুল হাসান নাঈম তাকে ঝাপটে ধরে এবং জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকার দিলে তার সহপাঠীসহ পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ওই যুবককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ ওই পরীক্ষার্থীকে নাঈম নামে এক যুবক জোরপূর্বক ঝাপটে ধরে অটোরিকশার মধ্যে তোলার চেষ্টা করে। পরে বিষয়টি এসএসসি কেন্দ্রের দায়িত্বরত পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে। সে যুবক এখন পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে