জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯

সুনামগঞ্জের জগন্নাথপুর শহরের ইসহাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো। 

বুধবার (১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিম পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে একাধিকবার সংঘর্ষ ঘটেছে। 

বুধবার রাতে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ন জন আহত হয়।  গুলিবিদ্ধ ২০ জনকে ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান