পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়াদের ক্ষমা চাইতে বললেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২০:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:০৮

যারা পাকিস্তানের জার্সি পরে এবং পতাকা হাতে স্টেডিয়ামে খেলা দেখতে যান- এটা আমাদের জন্য কলঙ্ক ও লজ্জাজনক কাজ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন। যারা এ কাজ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় এসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশর আয়োজন করা হয়। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশের উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে তারা। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ছাতক দোয়ারার উন্নয়ন করা হবে। ছাতকে সুরমা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী পিছিয়ে থাকা এলাকার উন্নয়নে আন্তরিক। গরিবের উপকার হবে এমন সব প্রকল্প দ্রুত অনুমোদন দেন। নেত্রকোনা ও সুনামগঞ্জের মধ্য সড়ক যোগাযোগ তৈরি করতে হাওরে উড়াল সড়ক নির্মাণ করা হবে। প্রত্যন্ত হাওরবাসীর এর সুফল ভোগ করবেন।’

এম এ মান্নান আরও বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি