পারিবারিক কলহের জেরে আড়াই মাসের শিশুকে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আড়াই মাসের শিশু হোসাইন মিয়াকে হত্যার ঘটনায় তার চাচি শাহেনা বেগম (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে স্বীকারোক্তি দেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর পশ্চিম ইউনিয়নের আমিরখানী গ্রামের ফরহাদ মিয়ার সঙ্গে তার ভাই ফয়েজ আহমেদের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরহাদের আড়াই মাসের শিশুকে মুখে আঙুল দিয়ে হত্যা করেন ফয়েজের স্ত্রী শাহেনা বেগম (৩০)। নড়াচড়া না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় শাহেনা বেগমকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করে ফরহাদ মিয়া। পরে রাত ১টার দিকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন শাহেনা। বুধবার বিকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি