প্রচারণায় তেল বিতরণ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ২২:২৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:২৯

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ রহিমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ প্রার্থী তার নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত পিকআপ গাড়িতে করে তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন। এমন অভিযোগে শহরের আদালত এলাকায় গিয়ে বিষয়টি নজরে এলে ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এম এ রহিম চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে চশমা প্রতীকে নির্বাচন করছেন। এ ঘটনায় তীরের বোতলজাত তেলসহ খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম