সুনামগঞ্জের প্রথম নারী চেয়ারম্যান হলেন দীপা 

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৬ জানুয়ারি ২০২২, ০২:৩০আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০২:৩০

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা দীপা। তিনি জেলার প্রথম নির্বাচিত নারী চেয়ারম্যান। ১২শ’ ভোটের ব্যবধানে দীপা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বুধবার (৫ জানুয়ারি) রাতে তাকে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। তার বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর রাজাপুর ইউনিয়নের দিগজান গ্রামে। তার বাবা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী, নানা মরহুম মনির উদ্দিন চৌধুরীও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 

নাসরিন সুলতানা দীপা সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সুনামগঞ্জ ওমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ধর্মপাশা উন্নয়ন ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ শহরের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা। 

দীপার স্বামী আসাদুজ্জামান সেন্টু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। একই সঙ্গে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তিনি।

জয়ী হওয়ার অভিব্যক্তি জানিয়ে নাসরিন সুলতানা দীপা বলেন, আমার মরহুম বাবা গিয়াস উদ্দিন চৌধুরী ও মরহুম নানা মনির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তারা যেভাবে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন; তাদের উত্তরাধিকারী হিসেবে কথা দিচ্ছি, আমিও এই এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকবো। আমি এই এলাকার সন্তান, তাই এলাকার উন্নয়নে আজীবন কাজ করবো। আমি সবার কাছে কৃতজ্ঞ।

/এএম/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের