সুনামগঞ্জের ১১ ইউপিতে হেরেছে নৌকা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ০৩:২১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৩:২১

সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ধর্মপাশা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে চারটিতে। বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

এই উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সঞ্জীব তালুকদার টিটু, চামরদানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর খসরু, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাসেল আহমেদ, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুর নবী তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা দীপা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন, সেলবরষ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফরিদ, পাইকুরাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক, ধর্মপাশা সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুবায়ের পাশা হিমু ও জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সঞ্জয় রায় চৌধুরী বিজয়ী হয়েছেন। ধর্মপাশায় বিজয়ীদের কয়েকজন

শাল্লা উপজেলার চার ইউনিয়নের একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলার আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বাহারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস এবং শাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার জয়ী হয়েছেন। 

জামালগঞ্জের চার ইউনিয়নের দুটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলার ফেনারবাক ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী কাজল চন্দ্র তালুকদার ও বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুব্রত সামন্ত সরকার, সাচনা বাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুক মিয়া ও ভীমখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জমান তালুকদার বিজয়ী হয়েছেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে