প্রতারণার মামলায় কারাগারে সিসিক কাউন্সিলর শানু

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:০৭

প্রতারণার মামলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানুকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান। 

এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন তিনি। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর আদালতে হাজির হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, বাসা বিক্রি করে ক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগে কাউন্সিলর শানুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন শানু। জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর আদালতে আত্মসর্মপণ করে পূনরায় জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আদালত সূত্র জানায়, নগরীর শেখঘাট নিলিমা ১৩ নম্বর বাসার নুরুল ইসলাম বাদী হয়ে ২০২১ সালের ৭ নভেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহানা বেগম শানু ও তার ছেলে রায়হান ইসলামকে আসামি করে আদালতে অভিযোগ করেন। এরপর আদালতের বিচারক অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দেয়। এর প্রেক্ষিতে ১৬ নভেম্বর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় শানুসহ দুই জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি