উত্তরায় অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মে ২০২৫, ১৭:২৩আপডেট : ৩০ মে ২০২৫, ১৭:২৯

রাজধানীর উত্তরা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার এবং একটি পেশাদার অপহরণকারী চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (৩০ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)। অভিযানের সময় অপহরণকারীদের কাছ থেকে ১ কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা, দুটি সিসিটিভি ক্যামেরা এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গত ২৬ মে বিকাল সাড়ে ৫টার দিকে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন ২৭ মে রাত আড়াইটার দিকে ভিকটিমের মায়ের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে উত্তরা পশ্চিম থানায় জানায়  ভিকটিমের মা। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে ২৮ মে ভিকটিমকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন বয়সী কিশোরী ও তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে জোরপূর্বক নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে পরিবারকে ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করতো। অপারেশন চালানোর জন্য তারা বাসা ভাড়া নিয়ে নির্জন পরিবেশে এসব অপরাধ পরিচালনা করতো।

ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলা দায়ের করেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি আরও জানায়, এ ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা চাকরির প্রলোভনে কেউ যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে অভিভাবক ও কিশোরীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের