সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন। 

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৪৮৯ জন বেশি শিক্ষার্থী ফলের সর্বোচ্চ এই সূচক অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটে এইচএসসি পরীক্ষার গতবার পাসের হার ছিল শতভাগ। আর এবার পাসের হার  ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ২৪২ জন শিক্ষার্থী। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৩১ জনে।

বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯০১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।

সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে এক হাজার ৫৬১ জন ও মেয়ে এক হাজার ৬৩৬ জন। হবিগঞ্জের ৪৪০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ছেলে এবং ২৫১ জন মেয়ে। মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ৪৮৫ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৫৯ জন। এর মধ্যে ৯৩ জন ছেলে এবং ১৬৬ জন মেয়ে।

/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের