সিলেটে ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৯:৪৮আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯:৪৮

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে নদীতে ডুবে জুনাইদ আহমদ (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মো. নিয়ামুল কবীরের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী সাদা পাথরে বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচণ্ড স্রোতে জুনাইদ তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশের সন্ধান পান এবং উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের