বাঁধ ভেঙে ডুবছে কৃষকের স্বপ্ন

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৬ এপ্রিল ২০২২, ১৫:১৮ আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫:২০

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর বেড়িবাঁধ ভেঙে কৈয়ারবন ও পুটিয়া হাওর ডুবে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে হাওরের ৪০ হেক্টর জমির ফসল। হাঁটুপানিতে দাঁড়িয়ে কাঁচাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৈয়ারবন ও পুটিয়া হাওরে ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কিন্তু কোনও জমির ফসল এখনও কাটা হয়নি। বাঁধ ভেঙে ৪০ হেক্টর জমির ধান ডুবে গেছে।

আরও পড়ুন: শাল্লায় বেড়িবাঁধ ভেঙে ডুবে গেছে ৪০ হেক্টর জমির ধান 

উপজেলার ঘুংগিয়ার গাও গ্রামের কৃষক মহাদেব দাস বলেন, ‌‘ক্ষেত তলিয়ে যাচ্ছে। ধান নষ্ট হয়ে গেছে। হাঁটুপানিতে নেমে গরুর খাবারের জন্য কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছি।’

হাঁটুপানিতে দাঁড়িয়ে কাঁচাপাকা ধান কাটছেন কৃষকরা

আরেক কৃষক বরুণ সরকার বলেন, ‘গতকাল দাড়াইন নদীর বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। আজ কাঁচাপাকা ধান তলিয়ে যাচ্ছে। বাধ ভেঙে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদিপশুরও খাদ্যের অভাব হবে। তাই কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছেন অনেকে।’

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, বাঁধ ভেঙে হাওরের ফসলের অনেক ক্ষতি হয়েছে। কয়েক হাজার কৃষকের জমির ২০০ হেক্টর জমির ফসল ডুবে গেছে। 

গরুর খাবারের জন্য কাচা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা

বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ ভালো করে করেনি। তাই হাওরের ফসল হুমকির মুখে পড়েছে। 

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, দাড়াইন নদীর বাঁধ ভেঙে ৪০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি কমে গেলে তেমন ক্ষতি হবে না। 

/এসএইচ/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক