সিলেটে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু

সিলেট প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:৩৯

সিলেট সিটি করপোরেশনের মেয়রের আশ্বাসে চার দিন পর ধর্মঘট প্রত্যাহার করে মাংসের দোকান খুলেছেন ব্যবসায়ীরা। সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে ব্যবসায়ীরা দোকান খুলে মাংস বেচাকেনা শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে সিলেট সিটি করপোরেশনে মাংসের দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট ডেকেছিলে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতি। 

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘মাংস ব্যবসায়ীরা কোনও আলোচনা না করেই ধর্মঘটের ডাক দিয়েছিলেন। বিষয়টি বিবেচনার আশ্বাসে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জেনেছি।’

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক আবদুল খালিক। তিনি বলেন, ‘মাংসের দাম সিটি করপোরেশন থেকে পুনরায় নির্ধারণ করার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলো।’

জানা গেছে, সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা প্রতিবাদে জানান, তারা যে দামে গরু, খাসি কিংবা ছাগল কেনেন, তাতে সিটি করপোরেশনের নির্ধারিত দামে বিক্রয় করলে লোকসান গুনতে হবে। এ জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা। যদিও ধর্মঘট ডাকার আগে সিটি করপোরেশনের সঙ্গে কোনও আলোচনা করেননি।

/এফআর/
সম্পর্কিত
মাছ-মাংসের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি
গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ও জীবিত ২০টি ঘোড়া উদ্ধার
জবাইয়ের প্রস্তুতিকালে ঘোড়াভর্তি ট্রাকসহ আটক ৫
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ