শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৩

হবিগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৩:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩:২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মধ্যরাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ দুই জন মারা যান।

নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০), শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও ফারুক মিয়ার ছেলে রহিম মিয়া (১৭)। 

আরও পড়ুন: কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাচ্ছিল। শায়েস্তাগঞ্জের থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশায় ধাক্কা দিলে চালকসহ তিন জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক খোকন ও জলফু মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত রহিম মিয়াকে ওসমানী মেডিক্যালে পাঠানো হয়। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, দুর্ঘটনার পরচালকসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের