সিলেটে পুলিশের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ওসিসহ আহত ২

সিলেট প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৫:৫৫আপডেট : ১৭ মে ২০২২, ১৫:৫৬

সিলেট নগরীর জেলরোড এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই নিশু লাল দে আহত হন। পরে আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৭ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন আহত ওসি আলী মাহমুদ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

জানা যায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারের আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করা হয়। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী