স্কুলশিক্ষার্থীর কাছে মোবাইল দেখলে কেড়ে নেওয়ার ঘোষণা চেয়ারম্যানের

সিলেট প্রতিনিধি
১০ জুন ২০২২, ২২:৫৫আপডেট : ১০ জুন ২০২২, ২২:৫৫

বাজারে অথবা রাস্তায় অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের হাতে মোবাইল ফোন পেলে কেড়ে নেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান। বৃহস্পতিবার (৯ জুন) রাতে তিনি ব্যক্তিগত আইডি থেকে স্ট্যাটাসটি দেন।

ইউনিয়নবাসীকে উদ্দেশ করে ইউপি চেয়ারম্যান লেখেন, ‘ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর অভিভাবক এবং শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানের হাতে অযথা স্মার্টফোন তুলে দেবেন না। একটি স্মার্টফোনই আপনার সন্তানের ধ্বংসের কারণ হতে পারে। আসুন আমাদের সন্তানদের মোবাইল গেম না শিখিয়ে ভালোভাবে পড়ালেখা শেখাই, যাতে তারা স্মার্টফোনের নতুন নতুন আ্যপস তৈরি করে জাতিকে প্রযুক্তি জগতে নতুন কিছু উপহার দিতে পারে। কোন শিক্ষার্থী স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক ব্যবহার করছে কি-না তা অভিভাবক এবং সম্মানিত সব শিক্ষকদের নজরদারিতে রাখার বিনীত অনুরোধ করছি। আমাদের সন্তানেরাই হোক আগামী পৃথিবীর এক বিশুদ্ধ নির্মাতা। কথা দিলাম, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবসময় আপনাদের পাশে থাকবো।’

শেষের একটি অংশে তিনি লেখেন, ‘রাস্তায় অথবা বাজারে কোনও অপ্রাপ্তবয়স্ক ছাত্রের হাতে যদি আমি মোবাইল পাই, তাহলে সরাসরি তা কেড়ে নেবো।’

শুক্রবার এই বিষয়ে ইউপি চেয়ারম্যান খলকুর রহমান দাবি করেন, ‘আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পর অনেক অভিভাবক ধন্যবাদ জানিয়েছেন। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘আমার ইউনিয়নের আওতাধীন প্রাইমারি ও হাইস্কুলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ক্লাসরুমগুলোতে অভিযান চালাবো। বিশেষ করে নবম ও দশম শ্রেণিতে অভিযান শুরু করবো।’

/এফআর/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নির্ণয়ে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি