কারাগারে পাঠানোর পরদিন মন্ত্রীর জামাইয়ের জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৪:১৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬:২৫

নির্বাচনি সহিংসতার মামলায় কারাগারে পাঠানোর পরদিন হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত। বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের স্বামী।

আরও পড়ুন: জামিন চাইতে গিয়ে কারাগারে মন্ত্রীর জামাই

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের পৌর নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এ ঘটনায় ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩১ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ মার্চ চার্জশিট দেয় পিবিআই। চার্জশিট আদালত গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সোমবার মামলার ২ নম্বর আসামি রাহেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, ‌‘আদালত স্বাধীন। যা কিছু করতে পারেন। তবে আদালতপাড়ায় আগের দিন কারাগারে গিয়ে পরের দিন জামিন হওয়ার নজির নেই। আগের রেকর্ড ও আমার অভিজ্ঞতা অনুযায়ী মিস কেস ড্রপ করা হলে কমপক্ষে আট দিন পর শুনানির তারিখ নির্ধারণ হয়। তবে এই মামলায় একটি অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। যেদিন আসামি কারাগারে গেলেন সেদিন মামলার নকল উত্তোলন করে মিস কেস দাখিল করা হলো। পরদিন জামিন শুনানি অনুষ্ঠিত হলো এবং জামিনও দেওয়া হলো। জামিন শুনানির এখতিয়ার সম্পূর্ণ বিচারকের ওপর নির্ভর করে।’

/এসএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী