জামিন চাইতে গিয়ে কারাগারে মন্ত্রীর জামাই

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৬:৫০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:২৯

নির্বাচনি সহিংসতার মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের স্বামী।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের পৌর নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এ ঘটনায় ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩১ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ মার্চ চার্জশিট দেয় পিবিআই। চার্জশিট আদালত গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সোমবার মামলার ২নং আসামি রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরু মিয়া বলেন, ‘মামলার চার্জশিট দাখিলের পর আসামি গোলাম রসুল চৌধুরী রাহেলের নামে ওয়ারেন্ট ইস্যু হয়। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে যুক্তিতর্ক শেষে আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ২৬৪ ভোটের ব্যবধানে ছাবির আহমদ চৌধুরীর কাছে পরাজিত হন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম