শ্রীমঙ্গলে চিরনিদ্রায় শায়িত সুরকার আলম খান

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১২:৪৮আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৪:২৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সংগীত পরিচালক অসংখ্য কালজয়ী গানের সুরকার আলম খান।

শনিবার (৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার মহাজেরাবাদ এলাকার মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হকের (র.) প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হয়। সেখানে চিরনিন্দ্রায় শায়িত আছেন আলম খানের স্ত্রী হাবিবুননেসা গুলবানু। 

এ সময় উপস্থিত ছিলেন মসজিদুল আউলিয়া প্রতিষ্ঠানের নির্মাতা ও মালিক খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামানসহ অনেকে।

আলম খানের ছেলে আরমান খান বলেন, ‘আম্মাকে ওখানে কবর দেওয়ার পর থেকেই আব্বা বলেছিলেন, তিনি মারা যাওয়ার পর যেন সেখানেই কবর দেওয়া হয়। আমরাও আব্বার ইচ্ছা অনুযায়ী মায়ের পাশেই কবর দিয়েছি।’

কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন আলম খান। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি পপসম্রাটখ্যাত আজম খানের বড় ভাই। 

শ্রীমঙ্গলে নেওয়ার আগে বিকাল সাড়ে ৫টায় ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকায়। সেখানে সকাল ৯টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আলম খান ১৯৪৪ সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও মা জোবেদা খানম ছিলেন গৃহিণী। আলম খান ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ