৫ দিন নিখোঁজের পর ঝুপড়িতে মিললো শিশুর বস্তাবন্দি লাশ  

সিলেট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের পাঁচ দিনের মাথায় শাম্মি আক্তার (৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের ঝুপড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। শাম্মি জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শাম্মি ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা জকিগঞ্জ থানা পুলিশের বাবুর্চির কাজ করেন। বর্তমানে শাম্মির পরিবার পৌর এলাকার পীরেরচক গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।

শিশুর বাবা আজমল হোসেন বলেন, রবিবার বিকালের দিকে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় শাম্মি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি