স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক 

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে নুর আহমদ (৫৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলারর পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আছিয়া বেগম (৫০)। 

পুলিশ ও এলাকাবাসী জানান, নুর আহমদ ও আছিয়া দম্পতির মেয়ে সীমা বেগম সৌদি আরবে থাকেন। বিদেশ থেকে মায়ের কাছে টাকা পাঠাতেন সীমা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে ঝগড়ার একপর্যায়ে দা ও করাত দিয়ে আছিয়ার গলা কেটে দেন নুর। আছিয়া রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে পুকুরপাড়ে পড়ে ছিলেন। প্রতিবেশীরা দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার এবং নুর আহমদকে আটক করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত উদ্ধার করা হয়েছে। নুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা
স্ত্রীর বেতনের টাকায় জুয়া, ওষুধের টাকা চাওয়ায় হত্যা
যুবলীগ কর্মী হত্যায় যাবজ্জীবন আফরোজার, বললেন, ‘যত খুশি ভিডিও করেন, দেহুক সবাই’
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন