‘দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের মজুরি ও বোনাস দেওয়া হবে’

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩

বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, ‘দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সব চা-বাগানের শ্রমিকদের ১৭০ টাকা মজুরিসহ বোনাস দেওয়া হবে। ইতোমধ্যে চা-বোর্ডের বাগানগুলোতে মজুরি ও অন্যান্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। আমরা এখন চা-রফতানির ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি।’ 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রো প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘চা-রফতানির ক্ষেত্রে মানসম্পন্ন চা উৎপাদনের বিকল্প নেই। মূলত আমাদের টি প্ল্যান্টাররা টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটাই প্রথম একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। চা-শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের আন্তরিকতায় দেশের চা-শিল্প সমৃদ্ধ হবে।

প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশীয় চা সংসদ সিলেট অ লে’র চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলি। এ সময় উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী।

বাংলাদেশ চা-বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের চা উৎপাদন এবং ব্যবসায় জড়িতদের দক্ষতা উনয়নকল্পে পাঁচ দিনের এ প্রশিক্ষণ কোর্সে সিনিয়র টি প্ল্যান্টার, ব্রোকার্স হাউজের অভিজ্ঞ টি টেস্টার, বিটিআরআই ও পিডিইউর বিভিন্ন কর্মকর্তাসহ চা-শিল্পে জড়িত প্রায় ৩৪ জন অংশ নেন।

/এএম/
সম্পর্কিত
চা রফতানি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
খরায় পুড়ছে চা বাগান, উৎপাদন নিয়ে শঙ্কা
আলোচনায় সমস্যা সমাধানএনটিসির চা-শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত, কর্মবিরতি প্রত্যাহার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের