একই স্থানে আ.লীগ ও যুবলীগের পৃথক কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ০৮:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:৫৯

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় একই স্থানে একই সময়ে যুবলীগের একাংশ ও ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ পৃথক কর্মসূচি আহ্বান করেছে। এ কারণে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশা বাজারে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কেন্দ্রীয় যুবলীগের সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে।

আজ বাদশাগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার সমর্থিত সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছিল। অপরদিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ একই স্থানে কেন্দ্রীয় যুবলীগের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার ডাক দেন। একই সময়ে একই স্থানে দুটি কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। 

এছাড়া একই দিনে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বিএ ও বিএসএস পরীক্ষায় সকালে ২৯৭ জন ও বিকালে ২৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ফলে এলাকার সার্বিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান জানান, জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে