পর্যটকদের জন্য সাময়িক বন্ধ বাইক্কা বিল

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২৩:০৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:০৪

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল হাইল হাওর পর্যটকদের জন্য আগামী (৩ জানুয়ারি) মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের জন্য গত ২৬ ডিসেম্বর থেকে বাইক্কাবিলে প্রবেশ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। যদিও দর্শনার্থীদের জন্য টানা ৯ দিন প্রবেশ বন্ধ ঘোষণা করা হলেও না জেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত পর্যটক ছুটে যাচ্ছেন বাইক্কাবিল হাইল হাওরের সৌন্দর্য উপভোগ করতে। হাওরে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফিরে আসতে হচ্ছে।

পর্যটকদের জন্য সাময়িক বন্ধ বাইক্কা বিল

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটকদের সুবিধার্থে ব্রিজ, ওয়াচ টাওয়ার, বাথরুম ও অ্যাকুরিয়াম সংস্কার করা এবং ছবি গ্যালারির পুরাতন ছবি পরিবর্তন করে নতুন ছবি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে আপাতত পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বাইক্কা বিল হাইল হাওরের সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্নত আলী বলেন, সংস্কার কাজ শেষ হলে বাইক্কাবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। পর্যটকদের কাছে এই হাওরটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সংস্কার কাজ শেষ হলে দর্শনার্থীদের জন্য বাইক্কাবিল উন্মুক্ত করে দেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য
বিরলের শালবনে বিচিত্র গাছ
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম