বাসচাপায় একজন নিহতের পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ১২:৪১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:৪১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিদা। এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের অন্য একটি বাস আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক বাসটি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
সর্বশেষ খবর
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক
ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক
মাজার ইস্যুতে এবার সিলেটে বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
মাজার ইস্যুতে এবার সিলেটে বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম