সিলেটে ৮ ইউনিয়নে আ.লীগের প্রার্থী যারা

সিলেট প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১

সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ এসব ইউনিয়নের নির্বাচন হবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
 
ইউনিয়নগুলো হলো- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এই আট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- খাদিমনগর ইকলাল আহমদ, খাদিমপাড়া মো. নজরুল ইসলাম বিলাল ও টুকেরবাজার ইউনিয়নে রাজু গোয়ালা। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদরে তৈয়ফুর রহমান, মাইজগাঁওয়ে জুবেদ আহমদ চৌধুরী, ঘিলাছড়ায় মো. সাইফুল ইসলাম, উত্তর কুশিয়ারায় মো. লুদু মিয়া ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে জুনেদ আহমদ। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি।

এসব কার্যক্রম শেষে আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা