ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৯

সিলেট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে কথা কাটাকাটি এবং পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিক্ষিপ্তভাবে এটি চলে প্রায় দেড় ঘণ্টা। সংঘর্ষ থামাতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাঈন উদ্দিনসহ আরও নয় জন আহত হয়েছেন।

এদিকে হামলার অভিযোগ এনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, হাসপাতালের সামনের এক ব্যবসায়ী কিছুদিন ধরে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। রবিবার রাতে ওই ছাত্রী কলেজের বাইরে এলে ফের উত্ত্যক্তের জেরে ওই সংঘর্ষ হয়। এসময় নয়জন আহত হয়েছেন। 

তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের