হত্যা-ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

সুনামগঞ্জে হত্যা ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাকির হোসেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন বিনয় রায় (৪৩)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবিদ হোসেন রিমন (২৪) সামছু মিয়া (৪০)।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী ময়না রায়কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার দায়ে আসামি বিনয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।

২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামি রিমনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের ১৯ মার্চ দোয়ারাবাজার উপজেলার এক তরুণীকে আসামি সামছু ধর্ষণ করেন। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, পৃথক তিনটি মামলায় আদালত তিন আসামিকে সাজা দিয়েছেন।

/আরআর/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী