কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৩, ০৩:৩৪আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৩:৩৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে লোকমান মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে ও স্থানীয় রোকনপুর বাজারের লোকমান স্টোরের স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বাড়ি পার্শ্ববর্তী বুড়িনাও গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির সামনে পৌঁছা মাত্রই প্রচণ্ড ঝড়ে ইউক্যালিপটাস প্রজাতির একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি