সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ১৭:০৫আপডেট : ০২ মে ২০২৩, ১৪:৩৯

সুনামগঞ্জে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাস শ্রমিক নির্যাতনের বিচার ও অবৈধ যাত্রী পরিবহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সেখান থেকে আগামী ৪ মে (বৃহস্পতিবার) অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বিকালে শহরের মল্লিকপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক। তিনি বলেন, শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজি করে প্রভাবশালী চক্র। তাদের বিরুদ্ধে মামলার করেও কোনও ফল পাওয়া যায় না। তারা পরিবহন শ্রমিক ইউনিয়নের সব নিয়মনীতি ভঙ্গ করে রিজার্ভ টিপের পরিবর্তে যাত্রী পরিবহন করে। এতে বাস ও মিনিবাসের শ্রমিক ও মালিকরা লোকসানে পড়েছেন। তাদের আয় রোজগার বন্ধের পথে রয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের করা মামলাগুলো রহস্যজনক কারণে অচল হয়ে আছে। চাঁদাবাজির মামলার আসামিরা  পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। শ্রমিক নির্যাতনের মামলার কোনও বিচার হয় না। এ জন্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে। ওই দিন থেকে সুনামগঞ্জে কোনও আন্তঃজেলা বাস, লোকাল বাস, মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলার ছয় রুটেই যানবাহন চলাচল বন্ধ থাকবে। দাবি মেনে নেওয়া না হলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেবেন শ্রমিক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।  

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজাউল কবীর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মনর আলী,সাংগঠনিক সম্পাদক রজব আলী মোল্লা, সুমন মিয়াসহ সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

/এফআর/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী