বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ওপর এসিড নিক্ষেপ

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ মে ২০২৩, ২৩:১০আপডেট : ১৬ মে ২০২৩, ২৩:১০

মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওযায় এক তরুণীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগে লাল চাঁন বাউরি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাগানের মৃত অনিল বাউরির ছেলে।

জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার (১৪ মে) রাত ৯টায় চান্দভাগ চা বাগানের ওই তরুণীর ওপর ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে তার ডান চোখ ও ডান গালের অংশ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই রাজনগর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো অভিযুক্ত যুবক। কিছুদিন আগে ভুক্তভোগীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর এই ঘটনা ঘটায়। বর্তমানে ভুক্তভোগী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মামলার পর পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দায় স্বীকার করেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি