সিলেট থেকে শিশু চুরি করে হবিগঞ্জে বিক্রি, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৫:১১আপডেট : ৩০ মে ২০২৩, ১৫:১১

সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু শাহ জাহানকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মমতা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে। 

মমতা নবীগঞ্জ থানাধীন সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নামের এক ব্যক্তি পরিচয় গোপন করে ভিকটিম শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি নিজেকে অনাথ পরিচয় দিয়ে ভিকটিমের বাড়িতে অবস্থান নেন। গত ২৭ মে আসামি জাফর ভিকটিমকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জের মমতার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান। শিশুটির পরিবার তাকে না পেয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম জানান, অপহরণের পর ১৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণের অভিযোগে মমতা নামের এক নারীকে গ্রেফতার করেছে।

/আরআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী