ভবন থেকে পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু, তদন্ত কমিটি পুনর্গঠন

সিলেট প্রতিনিধি
০৪ জুন ২০২৩, ১৭:২৭আপডেট : ০৪ জুন ২০২৩, ১৭:২৭

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য দেলোয়ার হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (৪ জুন) দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হককে আহ্বায়ক করে তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর আগে শনিবার বিকালে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সিটি করপোরেশন। কিন্তু সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় করা মামলায় নূর আজিজুরকে আসামি করায় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা  প্রকৌশল অধিদফতর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ‍রিপন কুমার রায়, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) রজি উদ্দিন খান।

এদিকে, সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে মামলা করা হয়। 

তদন্ত কমিটি যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সেজন্য পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু প্রধান প্রকৌশলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, সেজন্য প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক থেকে সরিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে কমিটি পুনর্গঠন করেছি। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের