উদ্ধারের জন্য চিৎকার করতে করতে নদীতে ভেসে যান দুই শিশুসহ এক নারী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ২২:৩৭ আপডেট : ১৯ জুন ২০২৩, ২২:৩৭

সুনামগঞ্জের দুর্গম জনপদ শাল্লা উপজেলায় পায়ে হেঁটে ডুবন্ত সড়ক পাড়ি দিয়ে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় প্রবল স্রোতে পা পিছলে এক নারী ও দুই শিশু নিখোঁজ হয়েছেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব জানান, সোমবার (১৯ জুন) সন্ধ্যায় অজ্ঞাত ওই নারী তিন ও সাড়ে পাঁচ বছরের দুই শিশুসহ বাহাড়া গ্রামের সড়ক দিয়ে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় সড়কের ভাঙা কালভার্টে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। এ সময় ওই নারী এক মোটরসাইকেল চালকের সাহায্য চেয়ে চিৎকার দেন। মোটরসাইকেল চালক ও সেখানে থাকা আরেকজন সাহায্যের জন্য এগিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেননি। ওই দুই প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানালে তারা নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওই নারী বাহাড়া গ্রামের সড়ক দিয়ে হেঁটে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজদের নাম পরিচয় এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।

/এফআর/
সম্পর্কিত
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক