বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৫:১৫ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫:১৫

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ২৪ ও সাবেক সাত ছাত্রসহ মোট ৩২ জনের জামিন দিয়েছেন আদালত। বুধবার (২ আগস্ট) দুপুর ১২টায় আসামিদের অনুপস্থিতিতে তাদের অভিভাবকদের উপস্থিতিতে জামিন ও রিমান্ড আবেদনের শুনানি হয়।

আদালতের বিচারক মো. ফারহান সাদিক আসামিপক্ষের আইনজীবী ও পুলিশের বক্তব্য দীর্ঘ সময় নিয়ে শুনে জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় আদালত আসামিদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান। দীর্ঘ ৪০ মিনিট উভয়পক্ষের বক্তব্য শুনে ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। প্রত্যেককে পাঁচ হাজার টাকা মুচলেকার মাধ্যমে জামিন দেন।

উল্লেখ্য, গত রবিবার (৩০ জুলাই) বুয়েটের শিক্ষার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে তারা তাহিরপুর উপজেলার টেকেরঘাটের এলাকায় যাওয়ার পথে ডাম্পের বাজার এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে। পরে সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে তাদের আদালতে হাজির করলে বিচারক ৩২ জনকে কারাগারে এবং দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেফতার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী।

আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, বিচারক দীর্ঘ শুনানি করে ৩২ আসামির জামিন মঞ্জুর করেন। আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা মুচলেকা দিতে হয়েছে। বাকি দুই জনের জামিন শুনানি আজ হয়নি।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন্য বুয়েটের বর্তমান শিক্ষার্থী। এর মধ্যে ছয়জন প্রথম বর্ষ, ছয়জন দ্বিতীয় বর্ষ, পাঁচজন তৃতীয় বর্ষ, পাঁচজন চতুর্থ বর্ষ এবং দুজন স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। বাকি ১০ জনের মধ্যে সাতজন বুয়েটের সদ্য সাবেক শিক্ষার্থী। অন্য তিন জনের মধ্যে দুজন এবার এসএসসি পাস করেছে, একজন বুয়েটের এক শিক্ষার্থীর বাসায় কাজ করে। 

/এফআর/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক