দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

হবিগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ২৩:০৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২৩:০৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুই বাস চালকসহ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, প্রচন্ড গরমে সড়কের বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় ও যান চলাচল স্বাভাবিক করে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে