সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবাদুর রহমান চৌধুরীর নাতি লন্ডনপ্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহভাপতি মামুনুর রশিদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই রাজনীতিবিদ।

সাংবাদিক মুনজের আহমদ বলেন, ‘নানা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নানার প্রথম জানাজা বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া সি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেওয়ার পথে মৌলভীবাজার শহরে দ্বিতীয় ও বেলা ১১টায় বড়লেখায় তৃতীয় জানাজা শেষে গাংকুল গ্রামে দাফন করা হবে।’ 

এবাদুর রহমান খ্যাতিমান আইনজীবী ছিলেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী ঊনসত্তরের গণঅভ্যুত্থান আন্দোলন থেকে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে, ১৯৯৬ সালে ও ২০০১ সালে সংসদ নির্বাচিত হন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন। 

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি