মানুষের ভোটের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়: গয়েশ্বর

হবিগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনা পদত্যাগ না করলে দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট অভিমুখী তারুণ্যের রোডমার্চের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে রোডমার্চে অংশ নেন। বিকাল সোয়া ৩টার দিকে রোডমার্চের গাড়িবহর শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌঁছায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ সংলগ্ন নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পথসভা করা হয়। শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশের মালিক জনগণ। সেই মালিকানা আমরা ফেরত দিতে চাই। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করছি না। জনগণের অধিকার আর মানুষের ভোটাধিকার ফেরাতে রাজপথে নেমেছি। সাধারণ মানুষ দ্রব্যমূল্যসহ নানা কারণে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং থাকবে। শোষণের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমাদেরই জয় হবে।’

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমদু জুয়েল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি