২৮ অক্টোবর দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৫১

‘বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশে। প্রতিদিন স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে। ২৮ অক্টোবরের পরে ২৯ অক্টোবর আসবে, এতে দেশে কিছু হবে না।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে রানীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘কারও কোনও বক্তব্য এটা তাদের বিষয়। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কী করছে দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাইরে সরকার কোনও কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকারের পদত্যাগ এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। এটা কোনও কথা নয়। গণতন্ত্রে প্রত্যেকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারও নেই। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনও ক্ষতি এই সরকার করে না। দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে। তার বিচার জনগণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী