ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৪, ১৪:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৫:৪৩

ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কার্য- অধিবেশন’ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠ প্রশাসন বাস্তবায়ন করে। উন্নয়ন কাজে তাদের আরও মনোযোগী হওয়ার, আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি কোনও প্রয়োজন থাকে এবং তা যদি জনকল্যাণকর হয় তাহলে ডিসিরা প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন। সে বিষয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রবিবার (০৩ মার্চ) শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনের পর এর কার্য-অধিবেশনগুলো চলছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

আরও পড়ুন:

ডিসিদের যে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ
তিন জেলায় নতুন ডিসি
৩ ডিসি এবং ১ বিভাগীয় কমিশনার প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ