পোস্টার লাগানোর সময় শিবিরের তিন নেতাকর্মী আটক

শাবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১৯:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯:১৮

নাশকতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছাত্র শিবিরের তিন জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর)  দিবাগত রাতে নগরের আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ পোস্টার, আঠা লাগানোর পাতিল ও পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। 

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম (২১), পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও রাজশাহীর মোহনপুরের মৌপাড়া গ্রামের হামিম বাদশা (২২) ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সুনামগঞ্জের জামালগঞ্জের আব্দুল মোতালেব (২৩)।

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার দিন ভোরে আখালিয়া নবাবী রোডের দিকে পোস্টার লাগানোর সময় তাদেরকে আটক করা হয়। ঘটনায় বাদী হয়ে গ্রেফতার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে জালালাবাদ থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জালালাবাদ থানার ওসি সাইফুল আলম জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে। বিশেষ আইনে একটি মামলা হয়েছে। আসামিদেরকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী