সুনামগঞ্জে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ১৬:১২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৬:১২

সুনামগঞ্জে সুরমা নদীতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নৌপুলিশ। এ সময় ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। শনিবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সুরমা নদীর পৈন্দাগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান (৪৫), নিজাম উদ্দিন (৩৫) ও আব্দুল মান্নান (২৮)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার কাচিরগাতি ও ওমরপুর গ্রামে।

নৌপুলিশ পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারিরা ২৬০ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসে। এরপর ভারতীয় বস্তা পরিবর্তন করে বাংলাদেশের বস্তায় ভরে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে দিরাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সুরমা নদীতে টহল দেওয়া নৌপুলিশ তাদের সন্দেহজনক হিসেবে আটক করে। এ সময় তারা চিনির চালানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, এগুলো ভারতীয় চিনি। পরে পুলিশ তাদের টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়িতে নৌকাসহ নিয়ে আসে।

টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিন চোরাকারবারিকে চিনিসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা ও চিনি জব্দ করা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের বাজারের চিনির দাম কম থাকায় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শত শত বস্তা চিনি চোরাচালান করে আসছে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব চক্রের সদস্যরা সড়ক ও নৌপথে রাতে ও দিনে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি বাংলাদেশের বস্তায় ভরে পাইকারি বাজারে বিক্রি করে। ভারতের বাজারে প্রতি কেজি চিনির দাম ৩৫ থেকে ৪০ রুপি। বাংলাদেশের বাজারে এই চিনি বিক্রি হয় ১১০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক