সিলেটের পুরোনো কূপে গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট

সিলেট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮:৪৯

সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন একটি পুরোনো কূপে গ্যাসের সন্ধান মিলেছে। আগামী সপ্তাহ থেকে উত্তোলন শুরু হবে। এখান থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। উত্তোলনের পর এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। তিনি বলেন, ‘সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাশটিলা-২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনরায় খনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে গ্যাসের সন্ধান পাওয়া যায়।’

প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক আরও বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনরায় খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ডের ১৪টি কূপ খনন ও পুনরায় খননের কাজ চলছে। ১৪টি কূপের মধ্যে তিনটি থেকে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার নতুন কূপটি থেকে উৎপাদন শুরু করবো আমরা।’

এই কূপ থেকে উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগবে উল্লেখ করে আব্দুল জলিল প্রামাণিক বলেন, ‘সব প্রস্তুতি শেষ করে আগামী সপ্তাহ থেকে উত্তোলন শুরু হবে। এখানকার গ্যাস জাতীয় গ্রিডলাইনে সরবরাহ করা হবে। প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। এতে গ্যাস সংকট কিছুটা কমবে।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের