৪২ যাত্রীকে কানাডায় যেতে না দেওয়ায় বাংলাদেশ বিমানকে আইনি নোটিশ

সিলেট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ২৩:০০আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩:০০

কানাডাগামী সিলেটের ৪২ যাত্রীকে বিমান থেকে অফলোডের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোশাররফ রাশেদ।

নোটিশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, বেআইনি ও অন্যায়ভাবে যাত্রী হয়রানির অভিযোগ আনা হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের পক্ষে মানহানি ও ক্ষতিপূরণ দাবি করে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোশাররফ রাশেদ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেটের পক্ষে তিনি এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, কানাডা হাইকমিশন কর্তৃক ওই যাত্রীদের ভিসা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে ইতোমধ্যে প্রত্যেককে বৈধ ভিসা ইস্যু করেছে। পরে প্রত্যেক যাত্রী কানাডা যাওয়ার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত তারিখের নির্ধারিত মূল্যের বিমান টিকেট ক্রয় করে। পরবর্তীতে সিলেট ওসমানী বিমানবন্দরে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা এসে ট্রানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

এ সময় (৬ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে সংশ্লিষ্ট ৪২ যাত্রীর কানাডা ভিসার সংশ্লিষ্ট আমন্ত্রণপত্র সঠিক কিনা তা যাচাই-বাছাই করতে চান। পরে তা ভুয়া উল্লেখ করে তাদের বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডা যেতে না দিয়ে ফেরত পাঠান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের তথা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে কেন কর্তব্যে অবহেলা ও বেআইনিভাবে যাত্রী হয়রানির অভিযোগে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের পক্ষে তাদের মানহানি ও ক্ষতিপূরণ দাবি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তা জানতে চেয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম