আব্দুল হামিদের দেশত্যাগে আরও কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ১২:১৭ আপডেট : ১০ মে ২০২৫, ১২:১৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে অন্য আরও কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সময় আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। তাদের প্রতিবেদনে আরও কারও অবহেলার বিষয়টি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আব্দুল হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে জেলা ডিএসবির আবেদনের বিষয়টি আমার জানা নেই।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবি-দাওয়ার বিষয়ে যে আন্দোলন, সেটি রাস্তার ওপর করলে জনদুর্ভোগ হয়। এ বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে অন্য কোনও জায়গায় করলে ভালো হয়। গতকাল (শুক্রবার) যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন। সেখানেও দুর্ভোগ হচ্ছে তবে তারা ইমারজেন্সিগুলো দেখছেন।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
সর্বশেষ খবর
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’, ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’, ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা