একসঙ্গে ৩টি আসনে লড়বেন জাসদের লোকমান

সিলেট প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩০

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা (আংশিক) প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর মধ্যে সিলেটের ছয় আসনেই প্রার্থী দিয়েছে দলটি। শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

সিলেট থেকে মনোনীত প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে শামীম আখতার, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ নাজমুল ইসলাম ও সিলেট-২, ৫ ও ৬ আসনে লোকমান আহমেদ।

তালিকায় দেখা গেছে লোকমান আহমেদ একাই তিন আসনে লড়বেন। তিনি জাসদ সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লোকমান আহমদ বলেন, দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি করে আসছি। অতীতেও দল আমাকে মূল্যায়ন করেছে। এবারও দল আমাকে সংসদ নির্বাচন করার জন্য তিনটি আসনের জন্য মনোনীত করেছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান