শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০১

চায়ের জেলা মৌলভীবাজারে শীত পড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর শীত বেশি অনুভূত হচ্ছে। পাহাড়, হাওর ও চা শিল্প এলাকা হওয়াতে এ জেলায় শীত বেশি হয়। বিশেষ করে জেলার পর্যটন উপজেলা শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। বুধবার (২৯ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বলেন, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭.২, সোমবার ১৪.২, রবিবার ১৪ ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

তিনি জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। মৌলভীবাজার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।

বাইক্কাবিল হাইল-হাওরের বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. পিয়ার আলী ও মিন্নত আলী জানান, শীত পড়ায় পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। এ ছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। শুরু হবে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী