মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৪:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:৫০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে নবীগঞ্জ শহরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অস্ত্র নিয়ে মহড়া

এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে আসলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি