সিলেটে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্র মুশরাফ আহমেদের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলির নিছকপুর গ্রামের হাওর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

মুশরাফ আহমেদ জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের জামিল আহমেদ চৌধুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নান্দিশ্রী ঈদগাহ মাঠে মাহফিলে গিয়ে নিখোঁজ হয় মুশরাফ। এ ঘটনায় তার বাবা জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী